October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাট পৌর যুবদলের উদ্যোগে শুক্রবার বিকালে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. সুমন পাইকের নেতৃত্বে শহরের দাশপাড়ার মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।আনন্দ শোভাযাত্রায় পৌর যুবদলের ৯টি ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।শোভাযাত্রা শেষে শহরের শালতলা মোড়ে পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর যুবদল নেতা শেখ তহিদুল ইসলাম, শেখ সোহেল রানা, খোকন শেখ, সুমন শরীফ, লালন হাওলাদার, জাহিদ শেখ, অজিত শেখ, মোঃ খোকন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ