October 30, 2026, 7:29 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

চরফ্যাসশনে যুবদলের বর্ণাঢ্য মিছিল

মো. মাহাবুবুর রহমান, চরফ্যাসন প্রতিনিধি

চরফ্যাসশনে বিশাল শোডাউন: হাজারো নেতাকর্মী নিয়ে যুবদল নেতা সুমন হাওলাদারের নেতৃত্বে বর্ণাঢ্য মিছিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোটার ও নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোলা জেলার চরফ্যাসন উপজেলায় এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

নুরাবাদ ইউনিয়নের সাবেক সফল প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, জনতার প্রিয়মুখ মো. সুমন হাওলাদারের নেতৃত্বে এই বিশাল মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী চরফ্যাসন উপজেলায় আগমন করেন।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম নয়ন-এর চরফ্যাসন আগমন উপলক্ষে এই যুব সমাবেশের আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে নুরাবাদ ইউনিয়ন থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন।নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠা এই বিশাল জনস্রোত ও বর্ণাঢ্য মিছিলটি চরফ্যাসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, জনপ্রিয় নেতা সুমন হাওলাদারের নেতৃত্বে নুরাবাদ ইউনিয়নে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে এবং সাধারণ মানুষের মাঝেও তাঁর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ