October 30, 2026, 7:26 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কোটালীপাড়ায় পানির পাম্প থেকে বের হচ্ছে গ্যাস

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবমারসিবল পানির পাম্পের পাইপ থেকে গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে।এঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আসার উৎসাহ দেখা দিয়াছে। তারা এ দৃশ্য দেখতে ভিড় করছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাড়ী বাজারে গিয়ে পাম্পটি দেখতে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে । ব্যবসায়ী কামরুল শেখ জানান তিনি মাছের গাড়িতে পানি সরবরাহের জন্য প্রায় এক বছর আগে ২৮০ ফুট গভীরে একটি সাবমারসিবল পাম্প স্থাপন করেন।গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম ওঠার কারণ বুঝতে না পেরে হঠাৎ তিনি পাইপের মুখে গ্যাস লাইট দিয়ে আগুন ধরালে জ্বলে উঠতে দেখেন। এ খবর জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে কামরুলের দোকানের সামনে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের কথায় কয়েক দফায় পাম্পটি চালিয়ে আগুন জ্বলার বিষয়টি দেখানো হয়। স্থানীয়রা জানান যদি মাটির নিচে সত্যিই গ্যাস থাকে তাহলে আমাদের ব্যপক উপকারে আসবে। এজন্য বিষয়টি নিশ্চিত করতে সরকারের কাছে দ্রুত বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানাই।উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, খবর পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন ভুমি অফিসের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে পানির পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর নিস্চিত হওয়া গেছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ