October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

তালায় মুক্তি ফাউন্ডেশনের হোইফা প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎সাতক্ষীরার তালায় বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ToGETHER-2.0 কর্মসূচির আওতায় বাস্তবায়িত HOIFA প্রকল্পের লার্নিং, রিফ্লেকশন ও এক্সিট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালয় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ।

‎বক্তব্য রাখেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা প্রমুখ।

‎এসময় জানানো হয়, জলবায়ু পরিবর্তনজনিত জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত তালা উপজেলার ইসলামকাটি, মাগুরা ও জালালপুর ইউনিয়নের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে HOIFA প্রকল্প বাস্তবায়িত হয়। প্রকল্পের আওতায় ৫১৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্যসামগ্রীর প্যাকেজ এবং ৫৯৩টি পরিবারকে জনপ্রতি ১০ হাজার টাকা করে বহুমুখী নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এসব সহায়তার মূল লক্ষ্য ছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি চাহিদা পূরণ, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগকালীন সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করা।কর্মশালায় মুক্তি ফাউন্ডেশনের MEAL and Documentation Officer মোছা. কানিজ ফাতেমা প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা ও বাস্তবায়নকালীন চ্যালেঞ্জ তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্পের ইতিবাচক প্রভাব, ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের ToGETHER-2.0 প্রকল্পের ফোকাল পারসন জোসেফ মণ্ডল।
‎

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, প্রকল্পের উপকারভোগী এবং মুক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ