July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কাতারে ইসরাইলের আগ্রাসনের ঘটনায় নিন্দা জানালো বাংলাদেশ

আর্ন্তজাতিক ডেস্ক

কাতারে ইসরাইলের সামরিক আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। কাতারের দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার সময় হামলা চালায় ইসরাইল।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থি এই আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি বিনষ্ট করছে।

বাংলাদেশ সরকার কাতারের জনগণ ও সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ সরকার বলছে, ইসরাইলের এই ধরনের অযৌক্তিক হামলা শুধু কাতার নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
 
বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট মহলকে দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপরও জোর দেয় বানাদেশ।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ