October 30, 2026, 9:01 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ ২ ডাকাত গ্রেফতার

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ইলেকট্রিক সামগ্রীর দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বিপুল পরিমাণ মালামালসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বুধবার (২৮ অক্টোবর) বিকেলে অফিসার ইনচার্জ এর কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে থানা পুলিশ। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১৩ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী মোড়ের সুবাহান এন্টারপ্রাইজ নামের ইলেকট্রিক্যাল সামগ্রীর দোকানের ৫/৬ জনের ডাকাতদল সাটার ভেঙ্গে প্রবেশ করে। পরে ডাকাতরা নগদ অর্থসহ প্রায় ৪৫ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান ও অন্যান্য মালামাল ট্রাকে ভরে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক সালাউদ্দিন আকন্দ অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা (নং ১২, তারিখঃ ১৪/১০/২২৬) দায়ের করেন। পরে ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে ২৭ অক্টোবর রাতে অতিরিক্ত সুপারের নেতৃত্বে থানার একটি চৌকস টিম ডিএমপির বাড্ডা থানার বড় বেড়াইদ এলাকায় অভিযান চালিয়ে আলতাব হোসেনের পুত্র রমজান ও ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের মৃত মুনসুর আলীর পুত্র মিলন মিয়াকে গত রাতে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক (নং ঢাকা মেট্রো-ন-২০-১১৫৯), একটি পিকআপ (নং ঢাকা মেট্রো-ন-১৯-৮৩২৬) ও প্রায় ৬ লাখ টাকার বৈদ্যুতিক ক্যাবল, ফ্যান এবং অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়।
এসময় কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ জাকির হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ