October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় হঠাৎ বজ্রপাতে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে একই সময়ে ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়ায় মং প্রু মার্মা (৪০) এবং ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় মো. সজিব (১১) নামে দুইজনের মৃত্যু হয়।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়া ও ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মোঃ সজিব (১১)। উল্লেখ্য, মং প্রু মার্মা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন। আহতরা হলেন, বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তারা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল ৫টার দিকে মং প্রু মার্মা তার বাবা সহ বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এসময় বজ্রপাত হয়। ঘটনাস্থলে মং প্রু মার্মা মারা যায়। একই সময়ে বড়ছনখোলা বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, তার বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল সজিব। বজ্রপাতে তার ছেলে সহ আরো দুই শিশু আহত হয়। দ্রুত তাদের পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তার ছেলে মো. সজিবকে মৃত ঘোষণা করেন।লামায় কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক’কে বলেন, হঠাৎ একই সময়ে হওয়া বজ্রপাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুই স্থানে দুইজন মারা যায় এবং দুইজন আহত হয়েছে। আহতরা সুস্থ আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ