October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে উপজেলার কালীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম মিঠুন উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে আজ রোজ মঙ্গলবার বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো: রবিউল ইসলাম মিঠুন এর কার্যালয়ে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো : রবিউল ইসলাম মিঠুন বলেন: প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি বলেন, গত ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে দেশের আপামোর জনগনের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহন করেছেন। ইতিমধ্যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষকদের জন্য কৃষি কার্ড, প্রতিটি পরিবারের মহিলদের জন্য মহিলা কার্ড ও খাল খনন কর্মসূচীর উদ্বোধন করেন এবং এর কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানান ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নেতৃবৃন্দরা আরো বিগত আন্দোলন সংগ্রামে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগ্রামের ইতিহাস তুলে ধরে আরো বলেন আগামীতে দেশকে অস্থিতিশীল করতে যেকোন ধরনের নৈরাজ্য ও অপতৎপরতা রুখে দিতে এবং আমার এলাকা থেকে মাদক মুক্ত সমাজ গড়তে আমি আমার যথাযথ চেষ্টা করবো। দেশে যুবদলের নেতাকর্মীরা রাজপথে থেকে মোকাবেলা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমি তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমান এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল মিলন এর হাতকে শক্তিশালী করতে যুবদলের সকালে ঐক্যবদ্ধ।

দোয়া পরিচালনা করেন : মাওলানা মো: মোশাররফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ