October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

সব ওষুধ কিনতে হয় রোগীর শুনে দুঃখ প্রকাশ করে রোগীকে টাকা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইনসহ সব ওষুধ কিনতে হওয়ার অভিযোগ করলে এক নারীকে স্যালাইন কেনার খরচের এক হাজার টাকা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল।তিনি ২৪ অক্টোবর দুপুরে আকষ্মিক পরিদর্শন করেন।

পরিদর্শন কালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক ডাঃ মোঃ জাকিউল ইসলাম,ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার নামের এক নারী।শিউলি বলেন সন্তান জন্মের পর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাঁকে।

শিউলি আক্তার ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দা গ্রামের বাসিন্দা। তিনি বলেন, গতকাল হাসপাতালে ভর্তির পর অস্ত্রোপচারে তাঁর যমজ ছেলে হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রয়োজনীয় সব ওষুধ নিজেদের টাকায় কিনতে হয়েছে। সরকারিভাবে কোনো ওষুধ পাননি।এমনকি গ্লাভসও কিনতে হয়েছে তাঁকে। মন্ত্রীকে বলার পর স্যালাইন কেনার জন্য ১ হাজার টাকা তাঁকে দেওয়া হয়েছে। এতে তিনি খুশি। তবে হাসপাতালের সেবা আরও উন্নত করার পাশাপাশি সব রোগী যেন যথাযথ চিকিৎসা পান, সেই প্রত্যাশার কথাও জানান তিনি।

এর আগে সকাল থেকে ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন চিকিৎসককে অনুপস্থিত পেয়ে তাঁদের এক দিনের বেতন কাটার নির্দেশ দেন তিনি।

২৪ অক্টোবর শনিবার বেলা ১১টা ৫২ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে প্রথমে হাসপাতালের নতুন ভবনে গত ১৪ সেপ্টেম্বর অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন মন্ত্রী।

পরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনের কক্ষে গিয়ে চিকিৎসকদের ডিজিটাল ও ম্যানুয়াল হাজিরা খতিয়ে দেখেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি যাচাই করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাসপাতালের প্রসূতি, ডেঙ্গু ও হাম ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবা পেতে কোনো ধরনের হয়রানি হচ্ছে কি না, তা জানতে চান। হাসপাতালের খাবারের মান যাচাইয়ের পাশাপাশি শৌচাগারগুলোর অবস্থাও দেখেন তিনি।

বেলা দুইটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘এখানে অনেক ডাক্তারকে অনুপস্থিত পেয়েছি। রোস্টার ডিউটি শিট মিলিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কিছু চিকিৎসক ১০টা বা পৌনে ১১টায় এসেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তবে ডেঙ্গু ওয়ার্ডের মশারি ও সার্বিক পরিবেশ তুলনা মূলক ভালো পেয়েছি।’

গত ১৪ সেপ্টেম্বর হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন জমা পড়েছে। সেটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হাসপাতালের বাইরে সিটি করপোরেশনের ভাগাড়ে হাসপাতালের মেয়াদ থাকা চিকিৎসা সামগ্রী পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তবে এ ঘটনায় তদন্ত কমিটি করার কথা জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন। চিকিৎসাসামগ্রী পড়ে থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ময়লার ভাগাড়ে বাটারফ্লাই, ইনজেকশন, সিরিঞ্জ ও ক্যানুলা পাওয়ার বিষয়টি নিয়ে ডিরেক্টর (পরিচালক) সাহেবকে তদন্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। যদি কোনো দুর্নীতি বা গাফিলতি পাওয়া যায়, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শিশু ওয়ার্ডের আইসিইউ ও জনবল–সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকায় ফিরে আগামী সপ্তাহের মধ্যেই ফুলপুর ও এই হাসপাতালে (ময়মনসিংহ মেডিকেল) চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল–সংকট দূর করার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফুলপুর ও তারাকান্দাকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে, যেখানে ডায়ালাইসিস, ফিজিওথেরাপি এবং মাতৃসেবা ও শিশুদের জন্য পৃথক বিছানার ব্যবস্থা থাকবে। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবা চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

বেসরকারি ক্লিনিক ও দালাল চক্র প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন কোনো অবৈধ ক্লিনিক অনুমোদন দেওয়া হবে না এবং বিদ্যমান ক্লিনিকগুলোর কমপ্লায়েন্স ও লেবার রুমের ব্যবস্থা মনিটরিং করা হবে। দালাল চক্রের অপতৎপরতা রোধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ