September 15, 2026, 2:23 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

নিউজ ডেস্ক রিপোর্ট

পূবালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে সিআইসি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, সেনা কল্যাণ ভবনে পূবালী ব্যাংকের করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকার সম্পর্কে জানতে পারে সিআইসি।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলা হবে।

 

 

 

তথ্য সূত্রঃ জাগোনিউজ২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ