October 30, 2026, 9:01 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রাজারহাটের উমর মজিদ ইউপি’র চেয়ারম্যান প্রার্থী মঈন উদ্দিনের মোটরসাইকেল শোডাউন

মো. রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

​আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৬নং ওমরমসজিদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান পদপ্রার্থী খাজা মঈন উদ্দিন কুটিয়াল-এর সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শুধু করে দিনব্যাপী ইউনিয়নজুড়ে আয়োজিত এই শোডাউনে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ নেন। শোডাউনটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে।​জানা যায়, খাজা মঈন উদ্দিন কুটিয়াল হাবিবুর রহমান মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফরকেরহাট বাজার বণিক সমিতির সভাপতি, রাজারহাট আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এবং ফরকেরহাটের কুটিয়াল ফার্মেসীর স্বত্বাধিকারী। দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে তিনি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন।

​শোডাউন চলাকালে খাজা মঈন উদ্দিন কুটিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেন। এসময় তিনি বলেন তিনি বলেন, “ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে আমি আপনাদের সেবায় এগিয়ে এসেছি। আপনাদের দোয়া ও সমর্থনই আমার মূল চালিকাশক্তি।”

​মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে পুরো ৬নং ওমরমসজিদ ইউনিয়ন জুড়ে নির্বাচনী উদ্দীপনা ও আমেজ সৃষ্টি হয়েছে। এলাকার সাধারণ জনগণও এই প্রচারণা ও মোটরসাইকেল মিছিলকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ