October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কুমুদিনী কমপ্লেক্স একটি আলাদা জায়গা- দীনেশ ত্রিবেদী

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

কুমুদিনী কমপ্লেক্স একটি আলাদা জায়গা।এখানে যা দেখলাম,তা এক ইতিহাস।শুনেছি,এটি তৃতীয় প্রজন্মের হাতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার, ২০ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন,তাঁরা এত কিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন।হাসপাতালটিও অনেক বড়।সবাই ধর্মের কথা বলেন,কিন্তু মানবসেবাই আসল ধর্ম।এখানে এসে আমি খুবই আনন্দিত হয়েছি।

এ সময় তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানায়। তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন।পরে সন্ধ্যা ৬টার দিকে কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরায় নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপে যান তিনি।এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ