October 30, 2026, 9:03 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে মসজিদের পুকুরে ডুবে মুহাম্মদ লায়েন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের নয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লায়েন পেকুয়া পৌরসভার শেখেরকিল্লাঘোনা এলাকার ডিসি রোডের সৌদি প্রবাসী ওয়াহিদুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি নুরানি মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির দাদা মাহমুদের ভাষ্য অনুযায়ী, রোববার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যায় লায়েন। সোমবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয় সে। খেলার একপর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের একটি মসজিদের পুকুরে পড়ে যায়।পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া নুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ