October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মন্ত্রণালয়ের নাম বদলে যাচ্ছে, মন্ত্রিসভায় অনুমোদন

ডেস্ক রিপোর্ট

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় প্রধান তথ্য কর্মকর্তার (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নতুন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামকরণ করার সিদ্ধান্ত হয়েছে।”

উল্লেখ্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৮৯ সালের ৯ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসন আমলে পৃথক ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা হয়েছিল। পরবর্তীতে ১৯৯৪ সালের ৫ মে বিএনপি সরকারের মেয়াদে মন্ত্রণালয়টির নাম সম্প্রসারণ করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ