October 30, 2026, 7:21 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে মার্কেট নির্মাণের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন

মো. আমিনুল ইসলাম (চঞ্চল), দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের পরিবেশ রক্ষা এবং মাঠের সামনে মার্কেট স্থাপনের পরিকল্পনা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন সচেতন নাগরিক সমাজ।

রবিবার (১৮ অক্টোবর) বিকাল ৫ টার দিকে সচেতন নাগরিক সমাজ, দামুড়হুদার আয়োজনে দামুড়হুদা মিনি স্টেডিয়াম মাঠের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাঠের পরিবেশ রক্ষার দাবি জানান এবং মাঠের সামনে মার্কেট স্থাপনের পরিকল্পনা বন্ধের আহ্বান জানান।মানববন্ধন শেষে আয়োজকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে মিনি স্টেডিয়াম মাঠের পরিবেশ ও উন্মুক্ত স্থান রক্ষার বিষয়টি তুলে ধরা হয়।আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, মাঠের পরিবেশ সংরক্ষণ এবং এর স্বাভাবিক ব্যবহার বজায় রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির মো. নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দওলা (টিটন), দপ্তর সম্পাদক ইখতিয়ার হোসেন, দামুড়হুদা ইউনিয়ন জামায়াতের আমির আলিমুদ্দিন এবং হাউলী ইউনিয়ন জামায়াতের আমির ওবায়দুর রহমানসহ অন্যরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ