October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ

এস এম আরাফাত হোসাইন

কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে হবে: মাওলানা আবদুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জাতির সঙ্গে বিএনপি যে বিশ্বাসঘাতকতা করেছে, তার উপযুক্ত জবাব ঠাকুরগাঁওয়ের জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি জনগণকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে, প্রদত্ত প্রতিশ্রুতিই তারা ভঙ্গ করেছে।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিল। কিন্তু, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পর বিএনপি সরকার গঠন করে গণভোটের রায় অস্বীকার করছে।
রোববার ১৮ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল হালিম বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’; কিন্তু নির্বাচনের পরে তিনি কাজ করছেন ‘সবার আগে বিএনপি নীতিতে! রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা ছিল। কিন্তু নির্বাচনের পর তারা সংবিধান সংস্কারের পরিবর্তে সংবিধান সংশোধনের পথে হাঁটছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে। যারা ফ্যাসিবাদের পথে হাঁটছে, তারা ফ্যাসিবাদের সঙ্গী। আগামী ২৯ অক্টোবর ব্যালটের মাধ্যমে ফ্যাসিবাদের সঙ্গীদের বয়কট করে ঠাকুরগাঁওকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে দাঁড়িপাল্লা প্রতীকে দেলাওয়ারকে ভোট দিয়ে নিরাপদ ও মানবিক ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপির দলীয়করণের ফলে আজ কৃষকেরা সার পাচ্ছেন না। সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হচ্ছে। ঠাকুরগাঁওয়ে আবারও বিএনপি নির্বাচিত হলে কৃষকেরা সার, বীজ ও কীটনাশক পাবেন না। বিএনপির নেতারা সবকিছু ভাগ-বাঁটোয়ারা করে নেবেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে কৃষক বাঁচবে। তাই কৃষক পরিবারকে বাঁচাতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় নিশ্চিত করতে তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
গড়েয়া ইউনিয়ন আমির নুরুল হুদার সভাপতিত্বে এবং সেক্রেটারি মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা আমীর বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলার সাবেক আমীর আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় স্থানীয় ১১-দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে নেতৃবৃন্দ গড়েয়া ইউনিয়নের শহীদ সাঈদ রুবেল, শহীদ দাইমুল ইসলাম, শহীদ দুলাল ইসলাম, শহীদ ফিরোজ হাসান ও শহীদ মনির হোসেনের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মিথ্যা ও সাজানো-বানোয়াট মামলায় ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে তাঁরা শাহাদাতবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ