October 30, 2026, 9:49 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রংপুর মহানগরী ও জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

এস এম আরাফাত হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরী ও রংপুর জেলা শাখার পৃথক দুটি সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ অক্টোবর (শনিবার) রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মাওলানা আবদুল হালিম বলেন, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদের পক্ষে জনগণের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার তা বাস্তবায়ন না করে ধোঁকাবাজি করছে।২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশে ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে রায় প্রদান করেন। এই গণভোট ও নির্বাচনের মাধ্যমে দেশে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দায়িত্ব পেলেও সনদের জনরায় বাস্তবায়ন করা হচ্ছে না।
প্রধানমন্ত্রীর বিগত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুল হালিম বলেন, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে এসে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের পক্ষে ভোট চেয়েছিলেন। অথচ ক্ষমতায় এসে বিএনপি ‘অক্ষরে-অক্ষরে বাস্তবায়নের’ কথা বলে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কারের বদলে সংবিধান সংশোধন কমিটি গঠন করে জনগণকে ধোঁকা দিচ্ছে।
তিনি অনতিবিলম্বে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার আত্মত্যাগের মূল্যায়ন করে কোনো টালবাহানা ছাড়া গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জোর দাবি জানান।
জামায়াতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার চিত্র তুলে ধরে আবদুল হালিম জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক দল। নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পর কেন্দ্রীয় এবং প্রতি দুই বছর পর জেলা ও মহানগরী নেতৃত্বের আমীর নির্বাচন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে ও মহনগর সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম কাজলের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী এমপি ও আল আমিন হাসান এবং মহানগরীর প্রচার সেক্রেটারি এডভোকেট কাওসার আলীসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ