July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ফুটবলারদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

আর্ন্তজাতিক ডেস্ক

নেপাল থেকে আজ দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় হোটেল থেকে বের হতে পারেননি ফুটবলাররা। দেশটির সহিংসতা না থামায় উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছেন ফুটলারদের পরিবারগুলো। তবে, জাতীয় দলকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়। বলা হয়, জাতীয় দলের নিরাপত্তা ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার দপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় দলের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। এ বিষয়ে নেপালস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

এর আগে বাফুফে সুত্রে জানা যায়, কাঠমান্ডুর স্থানীয় সময় বিকেল ৩টায় বাংলাদেশ দলের ফেরার ফ্লাইট ছিল। কিন্তু, বাইরের পরিস্থিতি শঙ্কাজনক হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে বের হতে পারেনি দল। নেপাল ফুটবল ফেডারেশন ও স্থানীয় প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা দিতে পারেনি। বাংলাদেশ দলও তাই বের হওয়ার অনুমতি পায়নি।

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের শেষটি আজ মাঠে গড়ানোর কথা ছিল। তবে, পরিস্থিতি বিবেচনায় বাতিল করা হয় ম্যাচটি। এরপরই বাংলাদেশ দল দেশে ফেরার টিকিট একদিন এগিয়ে আনে (প্রথমে ১১ সেপ্টেম্বরের টিকিট কাটা হয়েছিল)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ