October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মোহনগঞ্জে যুবক গুলিবিদ্ধ

Reporter Name

মোহনগঞ্জে সুজন চন্দ্র পাল (৩৪) নামে এক মিষ্টি দোকান কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা । সুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

রোববার ভোর ৫ টা ৩০ মিনিটের সময় মাইলোড়া রামকৃষ্ণ মিশনের পাশে ফুল তুলছিল সুজন।

এ সময় একটি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা এসে সুজনকে তার প্রতিবেশী দুবাই প্রবাসী পলাশের বাড়ি কোনটা জানতে চায়। সুজন তাদের হাতে অস্ত্র দেখে ভয়ে দৌড় দিতে চাইলে তার পেছন থেকে গুলি করে। সুজন চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।সুজনের স্ত্রী টুম্পা রানী পাল জানান, সুজন খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামের ব্রজেন্দ্র চন্দ্র পালের ছেলে। সে মোহনগঞ্জ বাজারে মনোরমা মিষ্টি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত।

মাইলোড়া গ্রামের বাসিন্দা পুলিশের এসআই তনয় রায় এর বাসায় তিন বছর ধরে ভাড়ায় থাকেন সুজন। রোববার ভোরে সুজন ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ার জন্য বের হয়। পরে প্রবাসী পলাশকে খুঁজতে আসা দুর্বৃত্তরা সুজনকে গুলি করে চলে যায়। গুলির শব্দ শোনা মাত্রই সুজনের চিৎকার শোনে বের হয়ে দেখী,সুজন গুলিবিদ্ধ রাস্তায় পড়ে আছে। রাস্তা লাল হয়ে গেছে রক্তে। তাকে নিয় মোহনগঞ্জ হাসপাতালে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।ময়মনসিংহ মেডিকেলে তাকে অপারেশন করে গুলি বের করা হয়। তার বুকের ডান পাশ দিয়ে গুলি করলে, গুলি বুকের বামপাশে এসে আটকে পড়ে। ডাক্তার তার বুকের বাম পাশ থেকে গুলি বের করে।

এ ঘটনায় মোহনগঞ্জ সর্ব সাধারণের মাঝে আতংক বিরাজ করছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল সাব্বির হাসান,মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। রহস্যউদঘাটন ও আসামি ধরার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ