ময়মনসিংহে বিশ্ব এনেস্থিসিয়া দিবসে আইসিসি ম্যানেজম্যামন্ট এন্ড ডেঙ্গু পেসেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৮০ তম বিশ্ব এনস্থিসিয়া দিবস পালন উপলক্ষে বিএসএ-সিসিপিপি ময়মনসিংহ শাখার আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় নগরীর বাইপাস মোড়ের হাওয়া রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে “আইসিসি ম্যানেজম্যান্ট এন্ড ডেঙ্গু পেসেন্ট ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মাহফুজুর রহমান খান। সভাপতিত্ব করেন BSA-CCPP, Mymensingh Branch এর আহ্বায়ক ও কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ এর এনেস্থিসিয়া বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এনেস্থিসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার হারুন অর রশীদ, সিবিএমসি’র উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোরশেদ আলম, সিবিএমসিবি এর এনেস্থিসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আবুল কালাম আজাদ খান ও অধ্যাপক ডাক্তার রুহুল কুদ্দুস, ডাক্তার পারভেজ শামস, ডাক্তার ঈশা খান রাজ,ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসহাক ও মচিমহার এনেস্থলজিস্ট ডাক্তার আল্লামা ইকবাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এর এনেস্থিসিয়া বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল কাউসার আরমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডাক্তার আমির হোসেন। অনুষ্ঠানের সফলতার জন্য সহযোগিতা করেন ইউনিমেট ফার্মা লিমিটেড।
আলোচনা শেষে রাফেল ড্র অনুষ্ঠিত হয়।
সবশেষে সবাই নৈশভোজে অংশ গ্রহণ করেেন।