October 30, 2026, 8:53 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি’র প্রস্তুতি সভা

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০শে অক্টোবর মঙ্গলবার রাজশাহীতে দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন ও মাদ্রাসা মাঠে জনসভায় আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ই অক্টোবর বিকালে রাজশাহীতে প্রধানমন্ত্রীর মাদ্রাসা মাঠে জনসভা সফল করার লক্ষ্যে প্রচার মিছিল শেষে বিএনপি’র দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন। পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুর হাসান রুবেল সহ উপজেলা, ইউনিয়ন, ওর্য়াড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ