October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা কিছু করা প্রয়োজন, বর্তমান সরকার তাই করবে, ইনশাআল্লাহ। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকারের বরাদ্দকৃত সহায়তা কোনো দলীয় নেতা বা আত্মীয়স্বজনকে নয়, বরং প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত এতিমখানায় বিনামূল্যে শুকনো ও অন্যান্য খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি ফজলুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নকে জাতীয় অগ্রগতির মূল ভিত্তি হিসেবে গুরুত্ব দিতেন এবং সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তাঁর নির্বাচনী অঙ্গীকার ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। এর ফলে দেশের সাধারণ মানুষ, গরিব ও অসহায় সুবিধাভোগীরা সুফল পেতে শুরু করেছেন। তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ২৬ বস্তা শুকনো ও অন্যান্য খাবার কোনো দলীয় নেতা কিংবা আত্মীয়স্বজনকে দেওয়া হয়নি। উপজেলার ১৬টি মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১৬টি এতিমখানায় মোট ২৬ বস্তা শুকনো ও অন্যান্য খাবার বিতরণ করা হয়। প্রতিটি বস্তায় ছিল ১০ কেজি চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান ( বাবলু), উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামসুজ্জামান আকন্দ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ