October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও

মো. আমিনুল ইসলাম (চঞ্চল), দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।

জানা যায়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার গুরুত্বপূর্ণ পূজা মন্ডপগুলো ঘুরে দেখেন ইউএনও। এসময় তিনি মন্ডপের সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্তদের যাতায়াতের সুবিধাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।পরিদর্শনকালে ইউএনও লাভলী ইয়াসমিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সরকারি নির্দেশনা মেনে পূজা উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আনসার ও গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ