October 30, 2026, 9:01 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ভেটখালী থে‌কে শ‌্যামনগর সড়ক ধুলাবা‌লির নীরব মরন ফাঁদ

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের সংস্কার কাজের ধীরগতি ও অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন এ অঞ্চলের সাধারণ মানুষ, কমল মতি ছাত্র ছাত্রী, বি‌ভিন্ন পেশাজিবী ও যাত্রীরা।

যানবাহন চল‌লেই ধুলা বা‌লি‌র নীরব মরন ফাঁদ তৈরী হয়। বি‌শেষ ক‌রে শ‌্যামনগর উপ‌জেলার ভেটখালী থে‌কে শ‌্যামনগ‌র সড়‌কের কাজ আং‌শিক ভা‌বে সংস্কার হ‌লেও রাস্তায় ছোট ছোট গর্ত তৈরী হ‌য়ে‌ছে । যার ফ‌লে যান চলাচ‌লে বি‌ঘ্নের সৃ‌ষ্টি হ‌চ্ছে। তাছাড়া রাস্তা‌র উপ‌রে যে বা‌লি দেওয়া হ‌য়ে‌ছে যানবাহন চল‌লেই ধুলা বা‌লি উড়‌তে শুরু ক‌রে, রাস্তা হ‌য়ে যায় অন্ধকার। ধুলা বালি নিয়ন্ত্রনে রাস্তায় পা‌নি দেওয়ার কথা থাক‌লেও নেই তেমন কার্যকরী পদ‌ক্ষেপ। রাস্তার ক্ষুদ্র ধুলাবালি ফুসফুসে ঢুকে শ্বাসকষ্ট, কাশি, হাঁচি ও হাঁপানি বা অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দি‌চ্ছে। ধুলাবালিতে থাকা অদৃশ্য কণা ও ডাস্ট মাইট (ক্ষুদ্র কীট) থেকে নাকে অ্যালার্জি, নাক বন্ধ হওয়া বা চুলকানি হচ্ছে। বাতাসে থাকা বালুকণা চোখে গেলে চোখ জ্বালাপোড়া করা এবং লাল হয়ে যাওয়ার সমস্যা হচ্ছে। শিশু, বৃদ্ধ এবং যাদের আগে থেকেই অ্যাজমা বা ডাস্ট অ্যালার্জি রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে র‌য়ে‌ছে এ রাস্তায় চলাচ‌লে।স্থানীয় ভ‌্যান চালক আলাউদ্দীন ব‌লেন , আমরা প্রতি‌দিন এ রাস্তায় বহুবার চলাচল ক‌রি । রাস্তা‌টির কাজ ধির গ‌তি‌তে চল‌ছে । তাছাড়া রাস্তায় পা‌নি না দেওয়ায় ধুলা বা‌লি‌তে আমরা না‌জেহাল ।

গহর আলম মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের সহকারী ইং‌রে‌জি শিক্ষক মুজা‌হিদ ইসলাম সবুজ ব‌লেন , এ রাস্তায় আমরা নিয়‌মিত চলাচল ক‌রি । রাস্তায় ধ‌ুলা বালির কার‌নে শ্বাসকষ্ট, কাশি, হাঁচি ও হাঁপানি বা অ্যাজমার ঝুঁকি বাড়িয়ে দি‌চ্ছে ।এ বিষ‌য়ে সড়ক ও জনপদ বিভা‌গের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আ‌নোয়ার পার‌ভে‌জের নিকট ফোন দি‌লে তি‌নি ফোন‌টি রি‌সিভ ক‌রেন‌নি।

এ বিষ‌য়ে সড়ক ও জনপদ বিভা‌গের উপ সহকারী প্রকৌশল‌ী মো. রা‌ফিউজ্জামান ব‌লেন, বিষয়টি গুরুত্ব সহকা‌রে দেখা হ‌বে এবং আগামী ন‌ভেম্বর মাস থে‌কে ভেটখালী টু শ‌্যামনগ‌রের রাস্তার কার্পেটিং এর কাজ শুরু হ‌বে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ