October 30, 2026, 11:55 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মির্জাপুরে ফ্যামিলি কার্ড’তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শুরু হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রম।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি ট্যাব(Tab) ব্যবহার করে অনলাইনে তথ্য সাবমিট করার মাধ্যমে ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা আকলিমা বেগমের তথ্য সংগ্রহের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার মোবারক হোসেনের সাবলীল সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তাজ উদ্দিন সিকদার, পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ