দুর্গাপুজোয় ট্রাফিক সামলাতে কলকাতা পুলিশের বিশেষ প্রস্তুতি চলছে।
মঙ্গলবার, ১৩ অক্টোবর বাঙ্গালীদের বড় উৎসব দুর্গাপুজো, ভিড়ে জমে উঠবে দুর্গাপুজোর মণ্ডপ গুলি, আর এই দুর্গাপুজোকে ঘিরেই ট্রাফিক সামলাতে কলকাতা পুলিশের বিশেষ প্রস্তুতি চলছে।
জানা যায় দুর্গা পুজোর ভিড় সামলাতে ৬০০০ পুলিশ কর্মী ও ৬০০০ হোম গার্ড মোতায়েনের কথা জানিয়ে দিলেন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।
প্রায় 14 টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে অ্যাম্বুলেন্স, আর সাথে সাথে প্রকাশিত হলো পুজো গাইড ম্যাপ, অন্যদিকে মিছিল নিয়ে সিপি বার্তা দিলেন , নিয়ম মেনে এবং অনুমতি নিয়ে মিছিল করতে হবে, যাতে সাধারণ মানুষের যাতাতে সমস্যা না হয়।
পুজোর কটা দিন সাধারণ মানুষ যেন আনন্দে মেতে থাকেন, কোন রকম বাধার সৃষ্টি না হয়। থাকছে পুলিশের নজরদারি, কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুজো দেখে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন।