October 30, 2026, 9:49 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে ঘেরের মাছ লুট ও হামলার অভিযোগ, আহত ৭

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধূমকালিপুর গ্রামে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে হামলা, মাছ লুট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টার দিকে আলী মৃধার মাছের ঘের ও বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তাদের দাবি, হামলায় অভিযুক্ত কয়েকজন আগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন আলী মৃধা (৬০), রেশমা বেগম, সবুজ ফকির ও মেরজান।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ১০ বিঘা জমি ইজারা নিয়ে তারা মাছ চাষ করছেন। ওই ঘেরের মধ্যে প্রতিপক্ষের ১৪ কাঠা জমি রয়েছে। এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও ঘের থেকে মাছ নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।মঙ্গলবার সকালে কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় আলী মৃধাসহ কয়েকজনকে মারধর ও কুপিয়ে জখম করা হয়। পাশাপাশি ঘেরের মাছ ও জাল নিয়ে যাওয়া এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আলী মৃধা বলেন, আমি ঘেরে মাছ ধরছিলাম। এ সময় কয়েকজন অভিযুক্ত এসে আমার ওপর হামলা চালায়। তারা ঢাল, সড়কি, দা ও রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আসে। আমাকে মারধর করে এবং সড়কি দিয়ে আঘাত করে। আমার লোকজনকেও মারধর করেছে। একপর্যায়ে ঘেরের মাছ লুট করে নিয়ে যায়। আমার ঘর ও জামাতার ঘর ভাঙচুর করে দরজা-জানালা নষ্ট করে দেয়।”

তিনি আরও বলেন, ১০ বিঘার ঘেরের মধ্যে তাদের ১৪ কাঠা জমি রয়েছে। আমি তাদের ইজারার টাকা নেওয়ার অথবা নিজেদের জমি আলাদা করে ঘের কেটে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। এর আগেও ঘের থেকে মাছ নিয়ে গেছে। এ বিষয়ে আইনের আশ্রয় নিয়েও প্রতিকার পাইনি বলে আমার অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।আলী মৃধার ছেলে মোজাহিদুল মৃধা বলেন, সকালে ঘেরে মাছ ধরতে গেলে কয়েকজন আমার বাবাকে কুপিয়ে জখম করে। তারা জাল ও মাছ নিয়ে যায়। এর আগেও কয়েক দফায় ঘের থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। ঘেরের মধ্যে তাদের ১৪ কাঠা জমি রয়েছে। আমরা ইজারার টাকা নেওয়া অথবা তাদের জমি আলাদা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা রাজি হয়নি। স্থানীয় নেতাদের কাছে গিয়েও সালিশের মাধ্যমে সমাধান পাইনি বলে আমাদের অভিযোগ।

তিনি আরও বলেন, ঘের করতে অনেক টাকা ধারদেনা করেছি। এখন পাওনাদাররা চাপ দিচ্ছেন। বাবাকে আহত করার পর আমরা চরম অনিশ্চয়তায় পড়েছি। ঘেরটি ফিরে পেতে এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আলী মৃধার আরেক ছেলে বাবু মৃধা বলেন, ধারদেনা করে ঘের ইজারা নিয়ে আমরা মাছ চাষ করি। আগের বছর ও‌ মাছ চাষ করছি এবার ও হাড়ির টাকা দিয়ে করছি। মাছ বড় হওয়ার পর এখন ও পর্যন্ত মাছ ধরতে পারি নাই। আমাদের ওপর হামলা করে আমার বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । এ ঘটনার সুষ্ঠু তদন্ত আমি এর বিচার চাই।আহত রেশমা বেগম বলেন, আমার বাবার সম্পত্তি ইজারা নিয়ে আমরা মাছ চাষ করছি। গত বছরও করেছি, এবারও ইজারা নিয়েছি। মাছ ধরতে গেলে তারা আমাদের ওপর হামলা করে। আমাদের মারধর করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে এবং মাছ নিয়ে গেছে। আমার বাবাকেও কুপিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ