October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে উত্তরণের গার্ডেন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমর্শালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি উপস্থাপন করেন উত্তরণের গার্ডেন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শফিউজ্জামান রনি।কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল সরদার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুম বিল্লাহ, তালা মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান, ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান খান, রিসোর্স সেন্টাারের ইন্সট্রাক্টর মো. ইমান উদ্দীন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. বাবলু রহমান, সহকারী শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, এডুকো বাংলাদেশের পক্ষ থেকে মো. শরিফুল আলম, সৌদ আহমেদ চৌধুরী, মাসুদুর রাহমান, মোনালিসা বিশ্বাস, তালা থানার এসআই তুষার কান্তি মাহাতো, এসআই শাহ আলম, মহিলা বিষয়ক অফিসের আলেয়া খাতুন, তালা নাগরিক কমিটির সভাপতি এমএ হাকিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, উত্তরণ কর্মকর্তা হাসিনা পারভীন ও নাজমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।‎কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য, সাংবাদিক, ইউপি সদস্য, কমিউনিটি ভল্টেনিয়ার, এনজি প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ