October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রেড ক্রিসেন্টের আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাগেরহাট ইউনিটের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে র‍্যালিটি স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে এসি লাহা মিলনায়তনের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত ভাইস চেয়ারম্যান প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি, কার্যনির্বাহী সদস্য রেহেনা পারভীন লাকি, আজমিরা খাতুন, নার্গিস আক্তার ইভা ও মো. আল-আমীন সরদার, আজীবন সদস্য আব্দুল্লাহ বনি, সাংবাদিক আলী আকবর টুটুল, ইউনিট লেভেল অফিসার তাহেরা খাতুন, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মামুনুর রশীদ, সিডিআরআরএনসিএ প্রকল্পের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার মোনালিসা রুপা, রেসপন্সিভ বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুব প্রধান মো. নাইমুর রহমান, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রাকিবুল ইসলামসহ ইউনিটের অন্যান্য যুব সদস্যবৃন্দ।এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালি ও মহড়ায় বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা অংশগ্রহণ করেন।

দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ