October 30, 2026, 9:49 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দলিতের উদ্যোগে যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত, মহেশ্বরপাশা, খুলনার আয়োজনে যশোরের মনিরামপুরে দলিত গ্রাম উন্নয়ন যুব সংগঠনের সদস্যদের নিয়ে বার্ষিক সমন্বয় সভা- ২৬ অনুষ্ঠিত হয়েছে।

দলিত এর ইউসিডিপি প্রকল্পের আওতায় ও দাতা সংস্থা টিসিসিবি- আয়ারল্যান্ড এর সহযোগীতায় সোমবার (১২ অক্টোবর) সকালে মনিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন।দলিত’র প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস’র পরিচালনায় এসময় প্রোগ্রাম অর্গানাইজার অঞ্জনা দাস, অংশগ্রহনকারী সুব্রত দাস ও শ্যামলী দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার লাউড়ী, চিনাটোলা, পাড়ালা, হাজরাইল ও খেদাপাড়া গ্রাম উন্নয়ন যুব সংগঠনের ১৭ জন সদস্য অংশ নেন। এসময়.সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নেয়া, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোচনা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ