October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-২

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের শ্যামল রোজারিও (৫৭) অটোরিক্সায় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌছলে একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়।এসময় গুরুতর আহত শ্যামলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পৌনে ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে স্বামীর জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার সময় রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধু অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান। নিহত রোকেয়া রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মোঃ ইমরান খান জানান, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত শ্যামলকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে মৃত ঘোষনা করি এবং রোকেয়াকে হাসপাতালে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করার কিছুক্ষণ পর তিনি মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ