October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজশাহীতে নকশা লঙ্ঘন করে ভবন নির্মানের অভিযোগ

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে অনুমোদিত নকশা লঙ্ঘনের অভিযোগে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের নির্মাণাধীন বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশ পাঠানো হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, নগরীর লক্ষ্মীপুর টিভি রোড এলাকায় স্থানীয় বাসিন্দা মো. ফিরোজের পারিবারিক জমির পাশে একটি আবাসন প্রকল্পের নির্মাণকাজ চালাচ্ছে একটি ডেভেলপার প্রতিষ্ঠান। ভুক্তভোগী ফিরোজের অভিযোগ, ইমারত নির্মাণবিধি ও আরডিএ’র অনুমোদিত নকশা তোয়াক্কা না করে সিঁড়ির অংশ বর্ধিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের পৈতৃক মালিকানাধীন জমির ভেতরের প্রায় দুই ফুট জায়গা বেআইনিভাবে দখলের অপচেষ্টা চালাচ্ছ ডেভেলপার প্রতিষ্ঠানটি।

​অভিযোগকারী ফিরোজ জানান, নকশাবহির্ভূত নির্মাণে আপত্তি জানালে প্রতিষ্ঠানের কর্মকর্তারা তা কর্ণপাত করেননি। উল্টো বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেন। এতে চরম নিরাপত্তাহীনতায় জীবনের নিরাপত্তা চেয়ে রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

​পরবর্তীতে গত ৮ অক্টোবর ভবন নির্মাণে বিদ্যমান অনিয়ম তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আরডিএ চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানান ভুক্তভোগী।
অভিযোগের ভিত্তিতে আরডিএ-এর একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যায়। বিষয়টি নিশ্চিত করে আরডিএ-এর ইমারত পরিদর্শক মো. রায়হান জানান, নির্মাণাধীন ভবনটি সরেজমিনে পরিদর্শন করে নকশা বহির্ভূত কাজের প্রাথমিক সত্যতা ও বৈষম্য পরিলক্ষিত হয়েছে। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা রায়হানুল ইসলাম রনির স্বাক্ষরিত আদেশে ভবনটির নির্মাণকাজে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষকে শুনানিতে উপস্থিত হতে বলা হয়েছে।

​তবে সব অভিযোগ অস্বীকার করে ডেভেলপার প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক দাবি করেন, আমরা আরডিএর বিধিবিধান ও রাজউক অনুমোদিত নকশা মেনেই ভবনের কাজ চালাচ্ছি। এখানে সীমানা দখল বা নকশা লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ