October 30, 2026, 8:53 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মির্জাপুরে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১১টায় উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদ রেজা,মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম আজাহার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসিন প্রমুখ।সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন দপ্তর প্রধান,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,মির্জাপুর উপজেলায় এবছর ১৭২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে সকল মণ্ডপের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত চালের অনুদানের কপি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ