October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মির্জাপুরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের উদ্যোগে রোববার দুপুরে সহশ্রাধিক একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে জমকালো আয়োজনে ‘নবীন বরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.ওসমান গণির সভাপতিত্বে এবং কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আবু তারেকের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম,মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন,কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো.সানোয়ার হোসেন,উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন,ছাত্রনেতা ফারহান আজাদ মুগ্ধ প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল শিক্ষাজীবন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ