October 30, 2026, 9:01 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রাজবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীতে “ মেধাই শক্তি- মেধাই মুক্তি, এগিয়ে চলো- আগামীর দীপ্তি” প্রতিপাদ্য ধারণ করে এসএসসি ২০২৬ এ জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (১১অক্টোবর) দুপরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শংকর চন্দ্র বৈদ্য জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক আবু সাঈদ।এসময় বক্তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ভিন্ন ভিন্ন গুণ রয়েছে। প্রত্যেকেই মেধাবী। আজকের এই প্রজন্ম আগামি দিনের ভবিষৎ। এই প্রজন্মকে সময়োপযোগী করে গড়ে তোলা সকলের দায়িত্ব। ছোট বেলা থেকেই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে সকল শিক্ষার্থী জিপিএ ৫ ও বৃত্তি পেয়েছো তাদের কে এই কৃত্বিত ধরে রাখতে হবে। যারা জিপিএ ৫ পাওনি তাদেরকে এরচেয়ে ভালো কিছু করে দেখাতে হবে। এজন্য পরিবারের কথা শুনতে হবে। বর্তমান সময়ে মাদক একটি ভয়ংকর রূপ নিয়েছে। অনেক শিশু আজ মাদকের কবলে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদকের ছোবল থেকে নিজেদের রক্ষা করতে হবে। খেলাধুলায় মন দিতে হবে।আলোচনা শেষে এসএসিতে জিপিএ-৫ পাওয়া ৬৩ জন, ৮ম শ্রেণি শেষে পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ২০ জন ও প্রেসিডেন্ট এওয়ার্ডপ্রাপ্ত রোভার স্কাউটের ৩ জনসহ মোট ৮৬ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ