October 31, 2026, 2:28 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

৬ দিনপর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ী জেলার পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে টানা ৬ দিন বন্ধ থাকার পর স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়েছে ফেরি।

প্রতিন্ধকতা কাটিয়ে রাজবাড়ী জেলার ধাওয়াপাড়া থেকে পাবনা জেলার নাজিরগঞ্জ নৌপথে রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪ টা থেকে এ ফেরি চলাচল শুরু হয়।

বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, দীর্ঘ ৬ দিন পর রোববার (১১ অক্টোবর) সকাল ১১টা ১০ মিনিটে ধাওয়াপাড়া থেকে নাজিরগঞ্জের উদ্দেশে একটি পরীক্ষামূলক ফেরি চালানো হয়। এ সময় নৌপথে নাব্যতা সংকট দেখা যায়। পরে বেলা পৌনে ৪ টার দিকে স্বাভাবিকভাবে ফেরি চলাচল শুরু হয়।

জরুরি ভিত্তিতে ড্রেজিং করা না হলে যে কোনো সময় ফেরি চলাচল আবারও বন্ধ হয়ে যেতে পারে। এ নৌ-পথে ড্রেজিংয়ের জন্য গত ২২ সেপ্টেম্বর বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।উল্লেখ্য, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ