October 30, 2026, 10:27 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি গঠন

সাইফুল ইসলাম, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাগেরহাটের কচুয়া উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) আগামী দুই বছরের জন্য এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
অনুমোদিত কমিটিতে দৈনিক স্পন্দন-এর কচুয়া প্রতিনিধি মো. তুহিন খান-কে সভাপতি এবং চ্যানেল এস-এর কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মো. সাইদুল শিকদার (দৈনিক প্রতিদিনের কথা), সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম (সুপ্রভাত ঢাকা) ও শরিফ তুহিন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম হুমায়ুন (প্রাইম টেলিভিশন) ও মো. তারিকুল ইসলাম (গ্রামের কাগজ)।এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে— দপ্তর সম্পাদক নাজমুস সালেহিন সুজন, কোষাধ্যক্ষ খান সুমন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাসেল শেখ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— উজ্জ্বল কুমার দাস ও আওসাফুর রহমান। সাধারণ সদস্য পদে রয়েছেন— তারিকুজ্জামান মোল্লা, মুন্না শেখ, মল্লিক শাহিনুর রহমান, এমরান হোসেন, নাজমুস সাকিব ও নয়ন।নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

 

এদিকে, বিএমএসএফ কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ