October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে বন বিভাগের মতবিনিময়

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটংয়ে সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বনসম্পদ সংরক্ষণ, সামাজিক বনায়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং উপকারভোগীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকালে টইটং বিট কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

টইটং বিট কর্মকর্তা আব্দুল মোতালিব আল মোমেনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মো. আলমগীর।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টইটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মো. জয়নাল আবেদীন। এ সময় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব আবু বক্কর, যুবদল নেতা শাহাদাত হোছাইন চৌধুরী , এম ইউপি মাওলানা আব্দুল হক, সাংবাদিক দিদারুল করিম ও অ্যাডভোকেট ইমরান সাইফুলসহ অন্যরা।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় এম ইউপি সদস্য আবু ওমর, হেডম্যান রশিদ আহম্মদ, শাহাজাহানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের সামাজিক বনায়ন কর্মসূচির উপকারভোগী সদস্যরা।আলোচনায় বক্তারা বলেন, বনসম্পদ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কর্মসূচির সুফল ধরে রাখতে উপকারভোগীদের সচেতনতা, দায়িত্বশীলতা এবং বন বিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। পাশাপাশি সামাজিক বনায়ন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন ও বনসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় সামাজিক বনায়ন কর্মসূচির বিভিন্ন দিক, উপকারভোগীদের দায়িত্ব ও করণীয় এবং বন সংরক্ষণে করণীয় বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ