October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালার হাজরাকাটি গ্রামে নতুন মসজিদ নির্মাণকাজ উদ্বোধন

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি বিলে নতুন একটি মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) স্থানীয়দের উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় একটি মসজিদের দাবি ছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় দানশীল ব্যক্তি আলহাজ সাত্তার সরদারের দান করা জমিতে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক বজলুর রহমান বিশ্বাস, সাবেক ইউপি সদস্য শেখ আক্কাজ আলী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম বিশ্বাস, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসেম সরদারসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।

‎নির্মাণকাজের তত্ত্বাবধানে রয়েছেন মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ আরিয়ান ইসলাম ও মো. রফিকুল ইসলাম নয়ন।
‎
‎মসজিদ নির্মান উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত মোনাজাতে দেশ, জাতী ও মুসলিম উম্মাহ’র শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ