October 30, 2026, 9:03 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মো. আমিনুল ইসলাম চঞ্চল, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পালিত হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। এ উপলক্ষে উপজেলার সদর, হাউলি, কার্পাসডাঙ্গা ও নাটুদহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শনিবার (১০অক্টোবর) সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিনের নেতৃত্বে দামুড়হুদা স্টেডিয়াম মাঠের কোণে অবস্থিত শহীদ মিনারের চারপাশ ও ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নাঈম উদ্দিন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান, হিসাব সহকারী সাব্বির আহমেদ, ১নং ওয়ার্ডের সদস্য লিয়াকত আলী, ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য শাহনাজ খাতুন ও রুপালী খাতুনসহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া হাউলি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের নেতৃত্বে এবং নাটুদহ ইউনিয়নে প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দীন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীরের নেতৃত্বে গ্রাম পুলিশের সহযোগিতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার করা হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন বলেন, “সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা বাংলাদেশে প্রতি শনিবার ‘ক্লিন ডে’ পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সকলকে যথাযথভাবে এই নির্দেশনা পালন করতে হবে। কেউ এটি পালনে অবহেলা করলে তাকে জবাবদিহিতার আওতায় আনা হবে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ