October 30, 2026, 10:27 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে দিঘি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

এস এম রাজ বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন সুন্দরঘোনা এলাকার বাসিন্দারা।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বাগেরহাট শহরের ব্র্যাক অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় এবং সরকারের কিছু সম্পত্তি মিলে কড়ে দিঘির অবস্থান। বিগত দিনে স্থানীয়রা সড়ক বিভাগের কাছ থেকে লিজ গ্রহণ করে শান্তিপূর্ণভাবে মাছ চাষ ও পানি ব্যবহার করত। আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় অভিযুক্তরা জোরপূর্বক দখলে নিয়ে পানিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মাছ চাষ করত। সে সময়ে স্থানীয় কেউ দিঘির পানি ব্যবহার করতে পারেনাই।বর্তমান সময়েও ওই ফ্যাসিস্ট অভিযুক্ত ভুয়া কাগজপত্র তৈরি করে দিঘিটি জোরপূর্বক দখলে রাখতে চাই। সেই স্থানীয় কোন সালিশ মীমাংসা মানে না। বাগেরহাট সদর থানার পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হলেও সে সেই সিদ্ধান্তে উপেক্ষা করে দিঘিটি দখলে নিতে ব্যাপক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

দিঘি দখলমুক্ত করার দাবি জানালে তাঁদের চুরির অপবাদ দেওয়া হচ্ছে এবং মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এ সময় অভিযুক্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট সম্পত্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ দখলে থাকা উচিত নয়। কড়ে দিঘির দখল সংক্রান্ত অভিযোগ তদন্ত করে দিঘিটি দখলমুক্ত করা এবং অভিযোগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।মানববন্ধনে শেখ ফজলু, নূর মোহাম্মদ ছোট, মোহিত মোল্লা, অপু মোল্লা, বাবু শেখ, কাদের শেখ, জে শেখ জাহিদ, জালাল সরদার, তারিখ শেখ, আফজাল শেখ, মিজান মোল্লা, মিজান শেখ, মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম, মো. আব্দুল্লাহ ও রবিউল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে দিঘি দখল ও হয়রানির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ