October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে ঝালকাঠি জেলা বিএনপির মতবিনিময় সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন।

শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।সভায় বক্তব্য দেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আনিসুজ্জামান চপল, জেলা বিএনপি গঠিত পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি বাবু চন্দন পোদ্দার, কমিটির সদস্য সচিব বিষ্ণু ধর এবং সদর উপজেলার পূজা উদযাপন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক পবিত্র।

এ ছাড়া পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কুমার সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সদস্য নেপাল দেবনাথ, কালীবাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, খেজুরা বিষ্ণু মন্দির কমিটির সভাপতি অঞ্জন হালদার, বিকনা রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি সুধাংশু বাবুসহ বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপের নেতৃবৃন্দ বক্তব্য দেন।সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করতে হবে। কোনোভাবেই যেন উৎসবের পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োগ, মনিটরিং সেল গঠন, উচ্চপর্যায়ের পর্যবেক্ষণ টিম তৈরি এবং সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ