October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাঘারপাড়ায় মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকের বর্ণিল বিদায়

মো. ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অশ্রুসজল ও বর্ণিল আয়োজনে বিদায় জানানো হয়েছে প্রিয় শিক্ষক সহকারী অধ্যাপক নাসরিন আখতারকে।

কলেজ মিলনায়তনে আয়োজিত অবসরোত্তর সংবর্ধনা শেষে ফুলের পাপড়ি ছিটিয়ে, সালাম ও ভালোবাসায় তাঁকে বিদায় জানান বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। ১৯৯৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগ দিয়ে দীর্ঘ ২৮ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন নাসরিন আখতার। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সংবর্ধনায় ফুল ও ক্রেস্ট দিয়ে তাঁকে সম্মাননা জানানো হয়।আবেগাপ্লুত নাসরিন আখতার বলেন, “সবার ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি যা দিয়েছি তার চেয়েও অনেক বেশি পেয়েছি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম।

সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করে বক্তব্য দেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেও শিক্ষার্থীদের হৃদয়ে ভালোবাসা ও শ্রদ্ধায় স্মরণীয় হয়ে থাকবেন প্রিয় ‘বড় ম্যাম’ নাসরিন আখতার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ