October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কালীগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন

মো. মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে বিশ্বজিৎ আচার্যকে আহ্বায়ক এবং পলাশ পিনার্ট পিরিচকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া হেমন্ত চন্দ্র রায়, বাপ্পী ভিনসেণ্ট কস্তা ও আইভি সিংকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে লিটন চন্দ্র সাহাকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া প্রদীপ কুমার মিত্র ভজনসহ অন্যদের সদস্য হিসেবে রাখা হয়েছে।কমিটিতে ৩৫ জন সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ৩০/০৯/২০২৬ নবগঠিত এ কমিটির মাধ্যমে কালীগঞ্জে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাজীপুর জেলার আহ্বায়ক মি. অনিল লিউ কস্তা, সদস্য সচিব অরুণ প্রশাদ মজুমদার যৌথ স্বাক্ষরিত কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ