October 30, 2026, 8:58 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রাতের আঁধারে কৃষকের স্বপ্ন ছাই ফলন্ত কফি গাছ কেটে ফেলে তছনছ

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল। তিনি পরের জমি লিজ নিয়ে কপি চাষ করেছিলো। কিন্তু রাতের আঁধারে একদল দুর্বৃত্তের তান্ডবে নিঃস্ব হয়ে গেছেন মো. শরিফুল প্রায় লাখ টাকা ক্ষতি।

দীর্ঘদিন লালন-পালন করে ফলন ধরা বেশ কিছু কফি গাছ কেটে ও উপড়ে ফেলে তছনছ করে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। দিনের পর দিন ধরে দেওয়া কষ্ট, মেধা ও কঠোর শ্রম মুহূর্তে ধূলিসাৎ হয়ে যাওয়ায় চরম হতাশা ও কান্নায় ভেঙে পড়েছেন ভুক্তভোগী কৃষক শরিফুল।​শুক্রবার, ৯অক্টবর স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কফি ক্ষেতটিতে চলতি মৌসুমে দারুণ ফলন এসেছিল। গাছগুলোতে সবুজ ও লাল কফির গুটি ঝুলছিল, যা থেকে ভালো উপার্জনের স্বপ্ন দেখছিলেন চাষি। কিন্তু রাতের আঁধারে শত্রুতামূলকভাবে গাছগুলো গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলা হয়। সকালে ক্ষেতে গিয়ে এমন তছনছ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন কৃষক শরিফুল ও স্থানীয় বাসিন্দারা।

​ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল বলেন, এই কফি গাছগুলো শুধু ফসল ছিল না, এগুলো ছিল আমার সন্তানের মতো। দিন-রাত এক করে পরিশ্রম করে আজ এই পর্যায়ে এনেছিলাম। রাতের আঁধারে কারা আমার এমন সর্বনাশ করল বুঝতে পারছি না। আমার সব স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল।​এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অন্য কৃষকরাও। তারা বলছেন, কৃষকের কষ্টের ফসল ধ্বংস করা একটি জঘন্য ও বর্বর অপরাধ। এমন ঘটনা গ্রামীণ অর্থনীতি ও উদীয়মান কফি চাষের ওপর বড় ধরনের আঘাত। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ