October 30, 2026, 8:53 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

চুয়াডাঙ্গার হকপাড়ার সেলিনাকে কুপিয়ে জখম

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ায় সেলিনা খাতুন (৩৮) নামে এক নারীকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে আশংকাজনক অবস্থায় তাকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সেলিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামানের সরকারি নাম্বারে কল করা হলে তিনি রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ