October 30, 2026, 10:27 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মা ইলিশ রক্ষায় কাঁঠালিয়ায় বিষখালী নদীতে কঠোর টহল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়ায় মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদ-নদীতে কঠোর টহল ও নজরদারি শুরু করেছে উপজেলা মৎস্য বিভাগ।

২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে বিষখালী নদীসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে এই নিয়মিত অভিযান ও সচেতনতামূলক তদারকি চালানো হচ্ছে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

​উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে মা ইলিশ ডিম ছাড়ার জন্য সমুদ্র থেকে নদীর মিষ্টি পানিতে নেমে আসে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। সরকারি এই নির্দেশ বাস্তবায়নে দিন-রাত নদীতে টহল অব্যাহত রেখেছে মৎস্য বিভাগ।​অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল বিষখালী নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রলার নিয়ে টহল দিচ্ছে। নদীর পাড়ে ও জেলেপাড়াগুলোতে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।​উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার জানান, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন নির্বিঘ্ন করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে আমরা নদীতে নিয়মিত নজরদারি রাখছি। নিষেধাজ্ঞার এই সময়টিতে মা ইলিশ না ধরতে আমরা জেলেদের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি। আইন অমান্য করে কেউ নদীতে নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​মৎস্য বিভাগ থেকে আরও জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ