October 30, 2026, 10:27 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শ্যামনগরে বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় বাস্তুতন্ত্র (ইকোসিস্টেম) পুনরুদ্ধার বিষয়ে সিএমসি,এফসিভি,ভিসিএফ কমিটির সদস্যদের নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় গত বুধবার উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) কি? বাস্তুতন্ত্র রক্ষা ও পুনরুদ্ধারে করণীয় বিষয় সমূহ, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাথমিক ধারণা, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা ঘটছে, গ্রীন হাউস ও গ্রীন হাউস গ্যাস বিষয়ক প্রাথমিক ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সব শেষে সবার অংশগ্রহণে একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করা হয়।মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের ফরেস্টার ইরফান প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন।

এসময় ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর পক্ষ থেকে শামিমুল আরেফিন সুমন প্রশিক্ষণটি পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ