October 30, 2026, 10:27 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শ্যামনগরে সিবিডি কপ -১৭ বিষয়ক কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সিবিডি কপ -১৭ ও জাতিসংঘের জলবায়ু সম্মেলন (ইউএনএফসিসিসি-কপ)-এ বাংলাদেশের প্রতিনিধিদের মধ্যে একটি অর্থবহ পরামর্শ মূলক সংলাপ সৃষ্টির লক্ষ্যে উপকূলীয় ইকো সিস্টেম বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং ন্যায্য সুবিধা নিশ্চিতকরণ বিষয়ে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা অগ্রধিকার ও সুপারিশ সমূহ নির্ধারণে সাতক্ষীরার শ্যামনগরে কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায়, অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরীতে ব্রেকিং দ্যা সাইলেন্সের আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, সিবিডি কপ জীববৈচিত্র্য সংরক্ষণ, জীবসম্পদের টেকসই ব্যবহার এবং জেনেটিক সম্পদ ব্যবহারের সুবিধা ও লাভের ন্যায্য বণ্টন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র। জলবায়ু-ঝুঁকিপূর্ণ বাংলাদেশে সুন্দরবন, উপকূলীয় বাস্তুতন্ত্র, জলাভূমি ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার রক্ষায় জাতীয় পর্যায়ে শক্তিশালী দাবি তুলে ধরা প্রয়োজন।

তাদের মতে, শুধু বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ নয়, এর সঙ্গে যুক্ত স্থানীয় মানুষের জীবিকা, অধিকার, অংশগ্রহণ এবং ন্যায্য সুফল বণ্টন নিশ্চিত করা গেলেই সুন্দরবন রক্ষার উদ্যোগ দীর্ঘমেয়াদি ও কার্যকর হবে।ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প ব্যবস্থাপক মিরাজ উদ্দীন তালুকদার পরিচালনায় কমিউনিটি পর্যায়ে পরামর্শ সভায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, গ্রীন কোয়ালিফিকেশনের সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, সিডিওর নির্বাহী পরিচালক আল ইমরান, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কর্মকর্তা আব্দুল খালেক, সিএনআরএস-এর প্রকল্প সমন্বয়কারী আরিফুল ইসলাম, ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়কারী সাখাওয়াত হোসেন, অ্যাকশন এইড বাংলাদেশের এলআরপিসি আব্দুল কাইয়ুম, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কোডেক এর প্রতিনিধি শামসুল আরেফিন সুমনসহ ২০ জন সিবিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ