October 30, 2026, 9:49 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পেকুয়ায় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমেদ, স্থানীয় সরকার অধিদফতরের (এলজিইডির) প্রকৌশলী রবিউল আলম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক রনি দাশ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার সুশীল, সদর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মহসিন এবং ছাত্রপ্রতিনিধি হিরণ সরওয়ারসহ সংশ্লিষ্টরা।সভায় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব কুমার সুশীল বলেন, এবারের শারদীয় দুর্গোৎসবে পেকুয়া উপজেলায় ৬টি মণ্ডপে প্রতিমা পূজা এবং ৩টি মণ্ডপে ঘট পূজা অনুষ্ঠিত হবে।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গোৎসব নিরাপদে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। পেকুয়ায় দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির যে সুন্দর পরিবেশ রয়েছে, তা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা গুজবে কান না দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।সভায় দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, পেকুয়া উপজেলায় ধর্মীয় সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ